বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১১

কবুতর পোষা

অনন্তকাল ধরেই কবুতর মানুষের খুব ঘনিষ্ঠ বন্ধু পাখী। একে শান্তির প্রতীকও বলা হয়। সাধারণ শখ থেকে শুরু করে রাজা বাদশাহদের খবর আদান প্রদান পর্যন্ত এই পোষা কবুতর বেবহৃত হয়েছে। এমনকি দ্বিতীয় বিশ্ব যুদ্ধে কবুতরের মাধ্যমে গুরুত্বপূর্ণ খবর আনা নেওয়ার কারণে কিছু পায়রাকে বন্দীও ঘোষণা করা হয়েছিল। কবুতর যেমন দেখতে সুন্দর তেমনি কিছু প্রজাতি খেলা দেখাতেও পারদর্শী। এরা খুব প্রভুভক্তও বটে। আবার কিছু প্রজাতি আমাদের আমিষের চাহিদাও অনেক আংশে পুরন করে থাকে। সব মিলিয়ে অবসর সময় কাটাতে 'কবুতর পোষা' একটি অতুলনিও সখ।